নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ এ.এম
অনলাইন সংস্করণ

সকল পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ঢাকার এসপি শামীমার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ এ.এম
সকল পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ঢাকার এসপি শামীমার

দুর্গাপূজাকে ঘিরে ঢাকা জেলার সব পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার ও সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। 

তিনি বলেন, পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আমাদের অগ্রাধিকার৷ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের সার্বক্ষনিক নজরদারি করতে হবে৷ 

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার পুলিশ সুপারের কার্যালয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ এবং জেলার সব থানার অফিসার ইনচার্জদের (ওসি) সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি।

সভায় পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের অন্যতম বড় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি প্রতিটি পূজামণ্ডপে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সক্রিয়ভাবে দায়িত্ব পালনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। মণ্ডপের আশপাশের পরিবেশ, প্রবেশ ও বের হওয়ার পথ, পার্কিং ব্যবস্থা এবং জনসমাগমের বিষয়েও বিশেষ নজর দেওয়ার কথা বলেন তিনি।

পুলিশ সুপার আরও বলেন, পূজামণ্ডপে নারী, শিশু ও বয়স্কদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। কোনো ধরনের গুজব, উসকানি বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে দ্রুত তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সভায় জেলার সব থানার অফিসার ইনচার্জদের নিজ নিজ এলাকার পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

এ সময় হিন্দু ধর্মীয় নেতারা পূজামণ্ডপের নিরাপত্তা, যানবাহন ও দর্শনার্থীদের চলাচল, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম, অপস্ ও ট্রাফিক দক্ষিণ মো: তারিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

1
মৎস্য খাতে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান
2
অক্ষর পেরিয়ে জীবন: মায়ের কাছে প্রথম পাঠ
3
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান
4
উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল
5
আসছে ৫০০ মিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগ, মালয়েশিয়া-মালদ্বীপের নজর কক্সবাজারে
6
সরকারি সংস্থার উদাসীনতায় কেরানীগঞ্জে কৃষিজমিতে অবৈধ আবাসন প্রকল্প
7
সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে ডিসি ফরিদা
8
সকল পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ঢাকার এসপি শামীমার
9
ব্যাচম্যাটের মৃত্যুতে আবেগঘন পোস্ট ডিসি ফরিদা খানমের
10
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন
11
এক পা হারানো অসহায় নার্গিসের পাশে ডিসি ফরিদা
12
পর্যটন: সেকাল, একাল এবং ভবিষৎকাল
13
ইলিশ আমদানি কমাতে বারবার মন্ত্রণালয়ে ‘চিঠি’, তবুও নেই উদ্যোগ
14
গণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে দেশের প্রথম রোবোটিক সার্জারির অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার
15
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
16
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
17
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
18
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
19
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
20
শিক্ষা বাজেটের অগ্রাধিকার পুনর্নির্ধারণ: মেধা বাঁচানোর শেষ সুযোগ
আমার এলাকার সংবাদ