নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ এ.এম
অনলাইন সংস্করণ

মনের যত্ন সবার আগে’ প্রজেক্টের প্রথম কর্মশালা উইনার আইডিয়াল স্কুলে সফলভাবে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ এ.এম
মনের যত্ন সবার আগে’ প্রজেক্টের প্রথম কর্মশালা উইনার আইডিয়াল স্কুলে সফলভাবে অনুষ্ঠিত


শিক্ষার্থীদের মাঝে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং নিজেদের যত্ন নিতে উৎসাহিত করার লক্ষ্যে ‘মাইন্ডরিডার ফাউন্ডেশন’-এর বিশেষ উদ্যোগ ‘মনের যত্ন সবার আগে’ প্রজেক্টের প্রথম কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।

 ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকার আশুলিয়ায় অবস্থিত উইনার আইডিয়া স্কুল অ্যান্ড কলেজে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ প্রায় ১৫০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
কর্মশালায় মূল আলোচনার বিষয়বস্তু ছিল—মানসিক স্বাস্থ্য ও মানসিক সুস্থতার ধারণা, মানসিক অসুস্থতার সাধারণ ও গুরুতর লক্ষণগুলো চিহ্নিত করার উপায়, দৈনন্দিন জীবনে মানসিক স্বাস্থ্য ভালো রাখার কৌশল এবং প্রয়োজনে সঠিক স্থান থেকে পেশাদার সহায়তা নেওয়ার গুরুত্ব। পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রশ্ন-উত্তর ও মুক্ত আলোচনা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও ইন্টারেক্টিভ করে তোলে।
আয়োজনটি সফলভাবে বাস্তবায়নে নেতৃত্ব দেন প্রজেক্ট ম্যানেজার রুবাইয়া আমিন অর্পা। এতে টিম মেম্বার হিসেবে যুক্ত ছিলেন সুখি আক্তার লামিয়া, নুরুন্নাহার আক্তার এবং রাজিয়া সুলতানা ঝুমুর।
কর্মশালা শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের কাছ থেকে ব্যাপক ইতিবাচক সাড়া পাওয়া গেছে। বিশেষ করে শিক্ষকমণ্ডলীর গঠনমূলক ফিডব্যাক ও আন্তরিক প্রশংসা আয়োজকদের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও বেগবান করার অনুপ্রেরণা দিয়েছে।
উল্লেখ্য, মাইন্ডরিডার ফাউন্ডেশন তাদের এই সচেতনতামূলক উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে ঢাকা শহরের ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মশালা পরিচালনা করবে। পরবর্তী ধাপে পুরো বাংলাদেশজুড়ে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

টিকে
1
হৃদরোগে ডিআইইউ শিক্ষার্থী ফাহিমের মৃত্যু
2
মৎস্য খাতে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান
3
অক্ষর পেরিয়ে জীবন: মায়ের কাছে প্রথম পাঠ
4
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান
5
উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল
6
আসছে ৫০০ মিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগ, মালয়েশিয়া-মালদ্বীপের নজর কক্সবাজারে
7
সরকারি সংস্থার উদাসীনতায় কেরানীগঞ্জে কৃষিজমিতে অবৈধ আবাসন প্রকল্প
8
সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে ডিসি ফরিদা
9
সকল পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ঢাকার এসপি শামীমার
10
ব্যাচম্যাটের মৃত্যুতে আবেগঘন পোস্ট ডিসি ফরিদা খানমের
11
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন
12
এক পা হারানো অসহায় নার্গিসের পাশে ডিসি ফরিদা
13
পর্যটন: সেকাল, একাল এবং ভবিষৎকাল
14
ইলিশ আমদানি কমাতে বারবার মন্ত্রণালয়ে ‘চিঠি’, তবুও নেই উদ্যোগ
15
গণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে দেশের প্রথম রোবোটিক সার্জারির অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার
16
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
17
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
18
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
19
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
20
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
আমার এলাকার সংবাদ