নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৬, ০৫:১২ এ.এম
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ১০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৬, ০৫:১২ এ.এম
পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ১০


পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের একটি বাস উল্টে  শিশুসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের বাসটি পদ্মা সেতুর ঢালে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসের ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করা হয়।

 

টিকে
1
মৎস্য খাতে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান
2
অক্ষর পেরিয়ে জীবন: মায়ের কাছে প্রথম পাঠ
3
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান
4
উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল
5
আসছে ৫০০ মিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগ, মালয়েশিয়া-মালদ্বীপের নজর কক্সবাজারে
6
সরকারি সংস্থার উদাসীনতায় কেরানীগঞ্জে কৃষিজমিতে অবৈধ আবাসন প্রকল্প
7
সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে ডিসি ফরিদা
8
সকল পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ঢাকার এসপি শামীমার
9
ব্যাচম্যাটের মৃত্যুতে আবেগঘন পোস্ট ডিসি ফরিদা খানমের
10
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন
11
এক পা হারানো অসহায় নার্গিসের পাশে ডিসি ফরিদা
12
পর্যটন: সেকাল, একাল এবং ভবিষৎকাল
13
ইলিশ আমদানি কমাতে বারবার মন্ত্রণালয়ে ‘চিঠি’, তবুও নেই উদ্যোগ
14
গণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে দেশের প্রথম রোবোটিক সার্জারির অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার
15
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
16
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
17
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
18
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
19
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
20
শিক্ষা বাজেটের অগ্রাধিকার পুনর্নির্ধারণ: মেধা বাঁচানোর শেষ সুযোগ
আমার এলাকার সংবাদ