ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ এ.এম
অনলাইন সংস্করণ

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ এ.এম
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ

আবুল খায়ের,ডিআইইউ প্রতিবিধি :

 

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি গঠনকে ঘিরে সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সংগঠনটির দীর্ঘদিনের কর্মী সেলিম মাহমুদ। সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার দাবি করেছেন তাঁর সহযোদ্ধারা। সহযোদ্ধাদের ভাষ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা, তাঁর মুক্তির দাবিতে আন্দোলন, হরতালসহ বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচিতে সেলিম মাহমুদ সক্রিয় ছিলেন। দলের দুঃসময়ে কর্মীদের পাশে থাকা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সময়, শ্রম ও মেধা দেওয়ার বিষয়টিও তাঁরা উল্লেখ করেন। তাঁদের দাবি, ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক আন্দোলনের সময়ও তিনি রাজপথের কর্মসূচিতে সক্রিয় ছিলেন। ওই সময়ে হামলায় আহত হয়ে তিন ঘণ্টার বেশি সময় অচেতন ছিলেন বলেও তাঁর ঘনিষ্ঠরা জানান। এ ছাড়া ২০২৩ সালের ২৯ অক্টোবরের হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে পল্লবী থানায় হওয়া একটি মামলায় সেলিম মাহমুদকে ১৬ নম্বর আসামি করা হয়েছিল বলে তাঁর সহযোদ্ধারা জানান। মামলা ও হামলার মতো প্রতিকূলতার মধ্যেও তিনি সাংগঠনিক দায়িত্ব পালন করে গেছেন বলে তাঁদের দাবি। জুলাইয়ের গণআন্দোলনের বিভিন্ন কর্মসূচিতেও সেলিম মাহমুদের সক্রিয়তার কথা তুলে ধরেছেন তাঁর অনুসারীরা। তাঁদের ভাষ্য, ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক পরিস্থিতির পর আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক ও সমন্বয়ের কর্মকাণ্ডে তাঁকে দেখা যায়। পরদিন ১৭ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রামপুরা এলাকায় অবরোধ কর্মসূচিতেও তিনি ভূমিকা রাখেন বলে তাঁরা দাবি করেন। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের আলোচনা চলছে। সম্ভাব্য নেতৃত্ব নিয়ে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশাও তৈরি হয়েছে। সেলিম মাহমুদের অনুসারীদের প্রত্যাশা, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক ভূমিকা বিবেচনায় নিয়ে তাঁকে সাধারণ সম্পাদক পদে মূল্যায়ন করা হবে। তাঁদের মতে, নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে ত্যাগ, সাংগঠনিক দক্ষতা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং কর্মীদের সঙ্গে সম্পর্কের বিষয়গুলো গুরুত্ব পাওয়া প্রয়োজন। তবে নতুন কমিটিতে কারা নেতৃত্বে আসবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট সাংগঠনিক কর্তৃপক্ষের। নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে সাধারণ সম্পাদক পদে সেলিম মাহমুদের প্রার্থিতা ও তাঁর রাজনৈতিক-সাংগঠনিক ভূমিকার মূল্যায়নের বিষয়টি স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

টিকে
1
হৃদরোগে ডিআইইউ শিক্ষার্থী ফাহিমের মৃত্যু
2
মৎস্য খাতে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান
3
অক্ষর পেরিয়ে জীবন: মায়ের কাছে প্রথম পাঠ
4
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান
5
উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল
6
আসছে ৫০০ মিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগ, মালয়েশিয়া-মালদ্বীপের নজর কক্সবাজারে
7
সরকারি সংস্থার উদাসীনতায় কেরানীগঞ্জে কৃষিজমিতে অবৈধ আবাসন প্রকল্প
8
সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে ডিসি ফরিদা
9
সকল পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ঢাকার এসপি শামীমার
10
ব্যাচম্যাটের মৃত্যুতে আবেগঘন পোস্ট ডিসি ফরিদা খানমের
11
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন
12
এক পা হারানো অসহায় নার্গিসের পাশে ডিসি ফরিদা
13
পর্যটন: সেকাল, একাল এবং ভবিষৎকাল
14
ইলিশ আমদানি কমাতে বারবার মন্ত্রণালয়ে ‘চিঠি’, তবুও নেই উদ্যোগ
15
গণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে দেশের প্রথম রোবোটিক সার্জারির অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার
16
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
17
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
18
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
19
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
20
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
আমার এলাকার সংবাদ