ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ এ.এম
অনলাইন সংস্করণ

ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: থানায় জিডি

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ এ.এম
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: থানায় জিডি

মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় জিডি করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা। তারা সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিশ্ববিদ্যালয় সংবাদদাতা। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি এবং ভুক্তভোগী সাংবাদিক মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন। 

জানা গেছে, বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর ওই জিডিতে সঠিক তদন্তের দাবি করেছেন। এ ঘটনায়  প্রয়োজনীয় সকল প্রমাণাদিও সরবরাহ করা হয়েছে। এতে প্লাবন ছাড়াও সংশ্লিষ্ট কয়েকজনে আসামী করা হয়েছে৷ বাড্ডা থানায় ওই জিডি নম্বর - ৬৮৯। 

জানা গেছে, এই জিডির ঘটনায় বাড্ডা থানার তদন্তকারী কর্মকর্তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দেখা করেছেন৷ বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনার সুরাহা করতে ব্যর্থ হলে তদন্ত চেয়ে এই চক্রের বাকি সদস্যদের খতিয়ে দেখা হবে৷ 

এর আগে এ ঘটনায় হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মো. মাহিন অর রশিদ প্লাবন নামের ওই শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে শোকজ প্রাপ্তির পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

হাতে আসা নথিতে দেখা গেছে, অভিযুক্ত মো. মাহিন অর রশিদ প্লাবন রংপুর জেলার পীরগাছা উপজেলার পশ্চিম অন্তরাম অংশের বাসিন্দা মো. মাহবুব অর রশিদ পলাশ এবং মোছা. মাহমুদা বেগমের সন্তান। সে বিশ্ববিদ্যালয়ের ৬০তম ব্যাচের এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থী। 

জানা গেছে, এর আগেও তিনি এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর আত্মীয় পরিচয়ে একাধিক সাধারণ শিক্ষার্থীকে হুমকি দিয়েছেন। অবশ্য তার আত্মীয়তার বিষয়টি অস্বীকার করেছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নিজেই। 

দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্লাবন নামের এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বিপথগামী কিছু শিক্ষার্থীকে নিয়ে ‘গ্যাং থার্টি সিক্স’ নামে একটি কিশোর গ্যাং বাহিনী পরিচালনা করে আসছেন। এই গ্যাংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাধারণ শিক্ষার্থীর ওপর র‌্যাগিংয়ের একাধিক অভিযোগ এসেছে। এই গ্যাংয়ের কয়েকজন সক্রিয় সদস্য মিছিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও বিপদে ফেলতে চায় বলে একটি সূত্রের দাবি। 

এদিকে গণমাধ্যমকর্মীদের ওপর এমন হত্যার হুমকির ঘটনায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি মো. আবুল খায়ের বলেন, আমরা জানতে পেরেছি প্লাবন নামের ওই শিক্ষার্থী শুক্রবার শেষ ভাইভা দিয়ে হল ছাড়বেন। কিন্তু তিনি যে হত্যার হুমকি দিয়েছেন এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছেন, সেটার আইনানুগ সুরাহা না হলে সে এবং তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। সাধারণ সকল শিক্ষার্থীরা আমাদের ভাই; তাদের অধিকার নিয়ে আমরা সবসময় লিখেছি। কিন্তু এই ‘গ্যাং থার্টি সিক্স’-এর অন্য সদস্যদের সকল অনিয়ম নিয়ে আমরা অনুসন্ধান চালাচ্ছি। 

খায়ের বলেন, তদন্ত কমিটির কাছে আমরা সব প্রমাণাদি দিয়েছি। এর পরেও সঠিক বিচার না করে তাকে যদি সেইফ এক্সিট দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আমরা বিষয়টি পুরোপুরি আইনগতভাবেই মোকাবেলা করবো। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল কালাম আজাদ সাহেব আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এমন ভয়ংকর ঘটনায় তিনি পুতুলের মতো ভূমিকা পালন করেছেন। ইনসাফ না করতে পারলে অবশ্যই আমরা আইনগতভাবেই লড়বো।

টিকে
1
হৃদরোগে ডিআইইউ শিক্ষার্থী ফাহিমের মৃত্যু
2
মৎস্য খাতে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান
3
অক্ষর পেরিয়ে জীবন: মায়ের কাছে প্রথম পাঠ
4
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান
5
উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল
6
আসছে ৫০০ মিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগ, মালয়েশিয়া-মালদ্বীপের নজর কক্সবাজারে
7
সরকারি সংস্থার উদাসীনতায় কেরানীগঞ্জে কৃষিজমিতে অবৈধ আবাসন প্রকল্প
8
সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে ডিসি ফরিদা
9
সকল পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ঢাকার এসপি শামীমার
10
ব্যাচম্যাটের মৃত্যুতে আবেগঘন পোস্ট ডিসি ফরিদা খানমের
11
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন
12
এক পা হারানো অসহায় নার্গিসের পাশে ডিসি ফরিদা
13
পর্যটন: সেকাল, একাল এবং ভবিষৎকাল
14
ইলিশ আমদানি কমাতে বারবার মন্ত্রণালয়ে ‘চিঠি’, তবুও নেই উদ্যোগ
15
গণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে দেশের প্রথম রোবোটিক সার্জারির অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার
16
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
17
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
18
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
19
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
20
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
আমার এলাকার সংবাদ