এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২১ আগস্ট ২০২৬, ০৮:৫১ এ.এম
অনলাইন সংস্করণ

ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ

এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২১ আগস্ট ২০২৬, ০৮:৫১ এ.এম
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ

‎

‎রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে।

‎শুক্রবার (২১ আগষ্ট) বিকাল সাড়ে ৪টার দিকে নদীর খোলামোড়া ঘাট থেকে শুরু হয়ে নৌকাবাইচটি সোয়ারী ঘাটে গিয়ে শেষ হয়। নৌকাবাইচ দেখতে নদীর দুই তীরে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

‎প্রতিযোগিতায় ছয়টি দলের নৌকা অংশগ্রহণ করে। নৌকাবাইচে প্রথম স্থান অধিকার করে হামিদুর রহমান হামিদের দল। দ্বিতীয় হয় মোশাররফ হোসেন খোকনের দল এবং তৃতীয় স্থান অর্জন করে আনিসুর রহমান তালুকদার খোকনের দল।

‎বাইচ শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ বলেন, ঢাকার আসল রূপ তার শতবর্ষের ঐতিহ্য ও কৃষ্টির মধ্যে নিহিত। যান্ত্রিকতার ভিড়েও লোকজ সংস্কৃতি হারিয়ে যায়নি, আজকের নৌকাবাইচ তারই প্রমাণ।

‎মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ঢাকার ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরার ওপর গুরুত্ব দেন।

‎তারা বলেন, পুরো ঢাকা শহরের সংস্কৃতি, ভাষা ও উৎসব বিশ্বব্যাপী অনন্য মর্যাদা বহন করে। ভবিষ্যতে আরও বড় পরিসরে ও সুশৃঙ্খলভাবে এ আয়োজন অব্যাহত রেখে ঢাকার ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার পুরোনো ঐতিহ্য ও প্রাণচাঞ্চল্য নতুনভাবে ফিরে আসবে।

‎সভাপতির বক্তব্যে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সুস্থ সংস্কৃতির চর্চা ও পরিবেশ রক্ষার আহ্বান জানান।

‎তিনি বলেন, ‘বুড়িগঙ্গাকে দূষণমুক্ত রেখে ঢাকাকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে হবে। নদী ও পরিবেশ বাঁচলে তবেই লোকজ ঐতিহ্যগুলো আগামী প্রজন্মের জন্য টিকে থাকবে।’

এডে
1
হৃদরোগে ডিআইইউ শিক্ষার্থী ফাহিমের মৃত্যু
2
মৎস্য খাতে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান
3
অক্ষর পেরিয়ে জীবন: মায়ের কাছে প্রথম পাঠ
4
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান
5
উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল
6
আসছে ৫০০ মিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগ, মালয়েশিয়া-মালদ্বীপের নজর কক্সবাজারে
7
সরকারি সংস্থার উদাসীনতায় কেরানীগঞ্জে কৃষিজমিতে অবৈধ আবাসন প্রকল্প
8
সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে ডিসি ফরিদা
9
সকল পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ঢাকার এসপি শামীমার
10
ব্যাচম্যাটের মৃত্যুতে আবেগঘন পোস্ট ডিসি ফরিদা খানমের
11
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন
12
এক পা হারানো অসহায় নার্গিসের পাশে ডিসি ফরিদা
13
পর্যটন: সেকাল, একাল এবং ভবিষৎকাল
14
ইলিশ আমদানি কমাতে বারবার মন্ত্রণালয়ে ‘চিঠি’, তবুও নেই উদ্যোগ
15
গণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে দেশের প্রথম রোবোটিক সার্জারির অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার
16
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
17
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
18
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
19
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
20
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
আমার এলাকার সংবাদ