এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ০৯:৫৯ এ.এম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ০৯:৫৯ এ.এম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজেই জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

নিজের অবসরের ঘোষণা দিয়ে মেসি জানান, দীর্ঘ সময় ধরে ভাবনাচিন্তার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় দলের হয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।

মেসি বলেন, সিদ্ধান্তটি নিতে তার কষ্ট হয়েছে। তবে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময় বলে মনে করছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে আর্জেন্টিনার জার্সির জন্য সবসময় সর্বস্ব দিয়ে লড়াই করেছেন বলেও জানান এই তারকা।

জাতীয় দলের হয়ে নিজের শেষ সময়ের কথা উল্লেখ করে মেসি বলেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং জীবনের প্রতিটি অধ্যায় ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। জাতীয় দলের হয়ে খেলা তার জন্য সবসময় ভালোবাসার বিষয় ছিল। তবে এখন তিনি মনে করছেন, নিজের দেওয়ার মতো আর কিছু অবশিষ্ট নেই।

একই সঙ্গে আর্জেন্টিনার জাতীয় দলে নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের উঠে আসার কথাও উল্লেখ করেছেন মেসি। তাদের জন্য জায়গা করে দেওয়ার সময় এসেছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

জাতীয় দলের হয়ে দীর্ঘ দুই দশকের যাত্রায় সমর্থকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন মেসি। মাঠে সমর্থকদের সম্মিলিত কণ্ঠ তিনি খুব মিস করবেন বলেও জানিয়েছেন। এখন থেকে মাঠের বাইরে থেকে জাতীয় দলকে সমর্থন ও উৎসাহ দেওয়ার কথা বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে মেসিকে। এই যাত্রায় পরিবার, কোচ, সতীর্থ ও দলের কর্মকর্তাদের সহযোগিতার কথাও স্মরণ করেছেন তিনি।

পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, কঠিন ও সুন্দর এই যাত্রায় তারা সবসময় তার পাশে ছিলেন। একই সঙ্গে যেসব কোচ, সতীর্থ ও কর্মকর্তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপসহ একাধিক বড় সাফল্য অর্জন করেছেন মেসি। জাতীয় দলের সতীর্থদের সঙ্গে মিলে সমর্থকদের স্বপ্ন পূরণের মুহূর্ত উপহার দিতে পেরে গর্বিত বলেও জানিয়েছেন তিনি।

শেষে আর্জেন্টিনার মানুষ হিসেবে জন্ম দেওয়ার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের প্রিয় জাতীয় দলকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মেসি।

1
হৃদরোগে ডিআইইউ শিক্ষার্থী ফাহিমের মৃত্যু
2
মৎস্য খাতে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান
3
অক্ষর পেরিয়ে জীবন: মায়ের কাছে প্রথম পাঠ
4
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান
5
উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল
6
আসছে ৫০০ মিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগ, মালয়েশিয়া-মালদ্বীপের নজর কক্সবাজারে
7
সরকারি সংস্থার উদাসীনতায় কেরানীগঞ্জে কৃষিজমিতে অবৈধ আবাসন প্রকল্প
8
সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে ডিসি ফরিদা
9
সকল পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ঢাকার এসপি শামীমার
10
ব্যাচম্যাটের মৃত্যুতে আবেগঘন পোস্ট ডিসি ফরিদা খানমের
11
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন
12
এক পা হারানো অসহায় নার্গিসের পাশে ডিসি ফরিদা
13
পর্যটন: সেকাল, একাল এবং ভবিষৎকাল
14
ইলিশ আমদানি কমাতে বারবার মন্ত্রণালয়ে ‘চিঠি’, তবুও নেই উদ্যোগ
15
গণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে দেশের প্রথম রোবোটিক সার্জারির অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার
16
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
17
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
18
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
19
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
20
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
আমার এলাকার সংবাদ