এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
৩০ আগস্ট ২০২৬, ১২:০৫ এ.এম
অনলাইন সংস্করণ

৬৩৬৬ কোটি টাকা খরচ করেও টটেনহ্যামের সংকট কাটছে না

এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
৩০ আগস্ট ২০২৬, ১২:০৫ এ.এম
৬৩৬৬ কোটি টাকা খরচ করেও টটেনহ্যামের সংকট কাটছে না

চলতি দলবদলের বাজারে চেলসির পর সর্বোচ্চ ৩৮০ মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা ৬৩৬৬ কোটি টাকার বেশি খরচ করেছে টটেনহ্যাম হটস্পার। কিন্তু বিপুল অর্থ ব্যয়ের পরও ঘরের মাঠে জয়ের দেখা পায়নি ইংলিশ ক্লাবটি।

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে নতুন মৌসুমে আরও বড় সংকটে পড়েছে তারা। এর আগে ব্রেন্টফোর্ডের মাঠেও ৩-০ গোলে হেরেছিল দলটি। ফলে শুরুর দুই ম্যাচেই কোনো গোল না করে হারের মুখ দেখেছে টটেনহ্যাম।

টটেনহ্যামের আটটি চুক্তির মধ্যে পাঁচজন খেলোয়াড়ই নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন। ম্যানচেস্টার সিটি থেকে ৬০ মিলিয়ন পাউন্ডে দলে আসা ওমর মারমুশও অভিষেক করেছেন।

গত দুই মৌসুমে ১৭তম স্থানে থেকে লিগ শেষ করা টটেনহ্যাম এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে দল গড়েছে। ওয়েস্ট হ্যাম থেকে মিডফিল্ডার মাতেউস ফার্নান্দেসকে ৮৫ মিলিয়ন পাউন্ড এবং নিউক্যাসল থেকে সান্দ্রো টোনালিকে ১০০ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে তারা।

এ ছাড়া ব্রাইটন থেকে ডিফেন্ডার জ্যান পল ফন হেককে ৫২ মিলিয়ন পাউন্ডে এবং ম্যানচেস্টার সিটি থেকে উইঙ্গার সাভিওকে ৭৫ মিলিয়ন পাউন্ডে চুক্তি করেছে ক্লাবটি।

ডিফেন্ডার মার্কো সেনসেই ও অ্যান্ডি রবার্টসন এবং গোলরক্ষক মার্টিন দুব্রাভকাকে বিনা ট্রান্সফার ফিতে দলে নিয়েছে টটেনহ্যাম। আর মারমুশকে পরবর্তী মৌসুমে ৬০ মিলিয়ন পাউন্ডে স্থায়ী করার শর্তে দলে আনা হয়েছে।

বিপুল অর্থ খরচের পরও মাঠের ফলাফলে কোনো পরিবর্তন না আসায় ক্ষুব্ধ টটেনহ্যামের সমর্থকরা নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে দুই গোল হজমের পরপরই স্টেডিয়াম ছাড়তে শুরু করেন। নিজেদের মাঠে শেষ ২৩ ম্যাচে মাত্র তিনটি লিগ ম্যাচে জয় পেয়েছে টটেনহ্যাম।

পরিসংখ্যান বলছে, ১৯৭৪-৭৫ মৌসুমের পর এবারই প্রথম কোনো গোল না করে লিগের শুরুর দুই ম্যাচে হেরেছে টটেনহ্যাম।

তবে টানা দুই ম্যাচে হারের পরও আতঙ্কিত নন কোচ রবার্তো ডি জার্বি। তিনি বলেন, ‘রক্ষণে আমরা আরও উন্নতি করতে পারি। কিন্তু আজকের ফলাফলটা ছিল অন্যায্য। প্রথম গোল খাওয়ার আগ পর্যন্ত আমরা নিউক্যাসলের চেয়ে ভালো খেলেছিলাম। আমাদের ভক্তদের জন্য খারাপ লাগছে। আমরা সেরা দল হওয়ার জন্য কাজ করছি। যখন আমরা একটি দল হয়ে উঠব, তখন আমরা টটেনহ্যামের গত দুই মৌসুমের গল্প বদলে দিতে পারব।’

আতঙ্কিত না হওয়ার কথা জানিয়ে ডি জার্বি বলেন, ‘কোনো আতঙ্ক নেই। আমি জানি আমরা কোথায় যাচ্ছি এবং আমাদের পরিকল্পনা কী। ফলাফলের জন্য ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের উন্নতি করতে হবে। মাঠে কঠোর পরিশ্রম করতে হবে এবং খেলোয়াড়দের মধ্যে সংযোগ খুঁজে বের করতে হবে।’

আগামী মঙ্গলবার বর্তমান দলবদলের বাজার বন্ধ হতে যাচ্ছে। এর আগে ডি জার্বি জানিয়েছিলেন, নির্দিষ্ট একটি পজিশনের জন্য আরও একজন খেলোয়াড় খুঁজছেন তিনি। এখন দেখার বিষয়, নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর পর টটেনহ্যামের সংকট কতটা কাটে।

1
মৎস্য খাতে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান
2
অক্ষর পেরিয়ে জীবন: মায়ের কাছে প্রথম পাঠ
3
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান
4
উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল
5
আসছে ৫০০ মিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগ, মালয়েশিয়া-মালদ্বীপের নজর কক্সবাজারে
6
সরকারি সংস্থার উদাসীনতায় কেরানীগঞ্জে কৃষিজমিতে অবৈধ আবাসন প্রকল্প
7
সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে ডিসি ফরিদা
8
সকল পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ঢাকার এসপি শামীমার
9
ব্যাচম্যাটের মৃত্যুতে আবেগঘন পোস্ট ডিসি ফরিদা খানমের
10
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন
11
এক পা হারানো অসহায় নার্গিসের পাশে ডিসি ফরিদা
12
পর্যটন: সেকাল, একাল এবং ভবিষৎকাল
13
ইলিশ আমদানি কমাতে বারবার মন্ত্রণালয়ে ‘চিঠি’, তবুও নেই উদ্যোগ
14
গণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে দেশের প্রথম রোবোটিক সার্জারির অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার
15
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
16
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
17
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
18
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
19
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
20
শিক্ষা বাজেটের অগ্রাধিকার পুনর্নির্ধারণ: মেধা বাঁচানোর শেষ সুযোগ
আমার এলাকার সংবাদ