নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট ২০২৬, ১২:৩২ এ.এম
অনলাইন সংস্করণ

বিতর্কিত বিপিএল বনাম ক্রিকেটারদের রুটিরুজি: কোন পথে বিসিবি?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট ২০২৬, ১২:৩২ এ.এম
বিতর্কিত বিপিএল বনাম ক্রিকেটারদের রুটিরুজি: কোন পথে বিসিবি?

চলতি বছর বিপিএল আয়োজন না করার আভাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন দেশের ক্রিকেটাররা। যারা ঘরোয়া ক্রিকেটের ওপর নির্ভরশীল তাদের জন্য চাপটা আরও বেশি হতে পারে।

বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল কদিন আগে বিপিএল আয়োজন নিয়ে মন্তব্য করেছিলেন। আগের জোড়াতালি আয়োজনের পথে না হেঁটে গুছিয়ে নতুন করে শুরু করার কথা জানিয়েছিলেন তিনি।

বিপিএল মাঠে না গড়ালে এর প্রভাব পড়বে ক্রিকেটারদের ওপর। জাতীয় দলের ২০-২৫ জন ক্রিকেটারের বাইরে সবাইকে বিপিএল ও ডিপিএলের ওপর নির্ভর করতে হয়। এদিকে চলতি বছরের ডিপিএলেও পারিশ্রমিক কমে গেছে! 

হাজারো সমস্যা, আর্থিক লোকসান এবং নানাবিধ বিতর্ক জড়িয়ে থাকার পরও কি আগের ফরম্যাটেই বিপিএল আয়োজনের পক্ষ সমর্থন করা উচিত? গত কয়েক বছরে বিপিএল আসলে বাংলাদেশ ক্রিকেটকে কী দিয়েছে?

এমন পরিস্থিতিতে বিপিএল নিয়ে মুখ খুললেন বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি বলছিলেন, 'হাজারো সমস্যা, আর্থিক লোকসান এবং নানাবিধ বিতর্ক জড়িয়ে থাকার পরও কি আগের ফরম্যাটেই বিপিএল আয়োজনের পক্ষ সমর্থন করা উচিত? গত কয়েক বছরে বিপিএল আসলে বাংলাদেশ ক্রিকেটকে কী দিয়েছে?’ 

তিনি আরও যোগ করেন, ‘এমন এক সময়ে যখন ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ বাড়াতে এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিসিবি ইতোমধ্যে বেশ কয়েকটি নতুন টুর্নামেন্ট চালু করেছে। তখন বিদ্যমান ফরম্যাটেই বিপিএল আয়োজন নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার কতটা যৌক্তিকতা রয়েছে?’

জোড়াতালি দিয়ে আয়োজন করার চেয়ে টেকসই কাঠামোর ওপর দাঁড় করিয়ে বিপিএলের পক্ষে এই পরিচালক, ‘কোনো রকমে কেবল একটি বছরের জন্য বিপিএল আয়োজন করার চেয়ে, সেই সময়টুকু কাজে লাগিয়ে এটিকে একটি সঠিক ও টেকসই কাঠামোর ওপর দাঁড় করানোই হবে অনেক বেশি যুক্তিযুক্ত। এরপর আগামী বছরগুলোতে বিপিএলকে একটি সুগঠিত এবং যথাসম্ভব ত্রুটিমুক্ত টুর্নামেন্ট হিসেবে আয়োজন করা হলে, তা নিঃসন্দেহে জোরালো সমর্থন পাওয়ার যোগ্য হবে।'

এদিকে, বিপিএল না হলেও ক্রিকেটারদের জন্য বিকল্প কোনো টুর্নামেন্ট আয়োজন করে আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন। মিঠুন বলেন, ‘বিপিএল না হয়েও যদি অন্য কিছু একটা করে কিছু করা যায়, হয়তোবা ১০০% বিপিএলের মতো হবে না। আমরা খেলতে চাই। খেলার মাধ্যমেই আমরা আমাদের প্রাপ্য পারিশ্রমিক চাই।’

তবে বিপিএল প্রতি বছর আয়োজন করলেই হবে না, টুর্নামেন্টটি সঠিক কাঠামোয় করার পক্ষপাতী কোয়াব সভাপতিও। একই সঙ্গে ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান তার, ‘আমরা ডেফিনেটলি একটা উইন-উইন সিচুয়েশনে যেতে চাই। বিপিএল যেভাবে হচ্ছে সেভাবে হওয়া ঠিক না, কারণ প্রপারভাবে একটা বিপিএল আয়োজন করা খুবই জরুরি। এভাবে ভঙ্গুরভাবে প্রতিবছর বিতর্ক নিয়ে টুর্নামেন্ট করা হোক এটাও আমরা চাই না। আর্থিক নিরাপত্তাটা গুরুত্বপূর্ণ।'

টিকে
1
মৎস্য খাতে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান
2
অক্ষর পেরিয়ে জীবন: মায়ের কাছে প্রথম পাঠ
3
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান
4
উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল
5
আসছে ৫০০ মিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগ, মালয়েশিয়া-মালদ্বীপের নজর কক্সবাজারে
6
সরকারি সংস্থার উদাসীনতায় কেরানীগঞ্জে কৃষিজমিতে অবৈধ আবাসন প্রকল্প
7
সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে ডিসি ফরিদা
8
সকল পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ঢাকার এসপি শামীমার
9
ব্যাচম্যাটের মৃত্যুতে আবেগঘন পোস্ট ডিসি ফরিদা খানমের
10
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন
11
এক পা হারানো অসহায় নার্গিসের পাশে ডিসি ফরিদা
12
পর্যটন: সেকাল, একাল এবং ভবিষৎকাল
13
ইলিশ আমদানি কমাতে বারবার মন্ত্রণালয়ে ‘চিঠি’, তবুও নেই উদ্যোগ
14
গণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে দেশের প্রথম রোবোটিক সার্জারির অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার
15
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
16
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
17
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
18
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
19
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
20
শিক্ষা বাজেটের অগ্রাধিকার পুনর্নির্ধারণ: মেধা বাঁচানোর শেষ সুযোগ
আমার এলাকার সংবাদ